ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে আল্লামা মিজানুর রহমান কাসেমী (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-২০ ১১:৫৩:২১
ফেনীতে আল্লামা মিজানুর রহমান কাসেমী (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ফেনীতে আল্লামা মিজানুর রহমান কাসেমী (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ফেনী শহর প্রতিনিধি

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার উদ্যোগে সংগঠনের সর্বপ্রথম সভাপতি, প্রখ্যাত আলেমে দ্বীন মুহাদ্দিস আল্লামা মিজানুর রহমান কাসেমী (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুন (বৃহস্পতিবার) বিকেল ৫টায় শহরের এমবিয়েন্স রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হলে উক্ত সভা অনুষ্ঠিত হয়। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সভাপতি নাদের চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বায়েজীদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি হোসাইন ইবনে সরওয়ার।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় স্কুল ও কলেজ সম্পাদক আবদুর রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন , ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার সভাপতি গাজী এনামুল হক ভূঁইয়া, প্রশিক্ষণ সম্পাদক মুফতি হাবিবুর রহমান এবং ইসলামী ছাত্র আন্দোলন ফেনী জেলার সাবেক দাওয়া সম্পাদক মুফতি মিনার হোসাইন, আল্লামা মিজানুর রহমান (রহ.)-এর সুযোগ্য সাহেবজাদা জিয়াউর রহমান তানজিম।

প্রধান মেহমানের বক্তব্যে হোসাইন ইবনে সরওয়ার বলেন, "মুহাদ্দিস আল্লামা মিজানুর রহমান কাসেমী (রহ.) ছিলেন ফেনী জেলায় ইসলামী ছাত্র আন্দোলনের এক আলোকবর্তিকা। প্রতিকূল পরিবেশেও তিনি যেভাবে এই জনপদে ইসলামী ছাত্ররাজনীতির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, তা বর্তমান প্রজন্মের জন্য অনুকরণীয়। তাঁর সততা, জ্ঞান এবং সাংগঠনিক দূরদর্শিতা আমাদের চিরকাল পথ দেখাবে।" সভাপতির বক্তব্যে নাদের চৌধুরী বলেন, "আল্লামা মিজানুর রহমান কাসেমী (রহ.)- ছিলেন এই জনপদের মহিরূহ, হাজারো আলেমের ওস্তাদ, একজন প্রকৃত দায়ীয়ে ইলাল্লাহ। তার আদর্শ ও কর্মপদ্ধতিকে হৃদয়ে ধারণ করে ফেনী জেলা ছাত্র আন্দোলন আগামী দিনে আরও বেগবান হবে।

একটি ইনসাফপূর্ণনৈতিক সমাজ গঠনে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করতে আমরা অগ্রণী ভূমিকা পালন করব।" অনুষ্ঠানে জেলা নেতৃবৃন্দসহ ফেনী জেলার বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ