ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আলবেনিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কটিয়াদীর যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-০২ ২০:৪৬:৫১
আলবেনিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কটিয়াদীর যুবক নিহত আলবেনিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কটিয়াদীর যুবক নিহত
প্রতিনিধি , কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধি : দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ আলবেনিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে ওমর ফারুক (২৫) নামে কটিয়াদীর এক যুবক প্রাণ হারিয়েছেন । ওমর ফারুক উপজেলার আচমিতা ইউনিয়নের উখড়াশাল গ্রামের মুত মো, মালু মিয়া বেপারীর ছেলে। এ দুর্ঘটনাটি ঘটেছে আলবেনিয়ার ফিয়ের শহরে গত রোববার বাংলাদেশ সময় দুপুর ১২টায় এবং আলবেনিয়ার সময় সকাল ৬টায়। নিহত ওমর ফারুকের বড় ভাই মো. আবু সিদ্দিক জানান, আমরা ৪ ভাই ২ বোন। ভাই বোনদের মাঝে ফারুক সকলের ছোট। ২ বছর ৩ মাস পূর্বে সে আলবেনিয়ায় গিয়েছিল। পার্শ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার আহুতিয়া গ্রামের মো. হাসান (৩৫) আমার ছোটভাই ওমর ফারুকের সাথে আলবেনিয়ায় কাজ করতেন। হাসান গত রোববার (২৪ মে) বিকালে ফোনে আমাদেরকে জানান কিচেন রুমে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে যায়। এসময় পাশের রুমেই ফারুক অবস্থান করছিল, ক্ষণিকের মাঝে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে ধোয়া ফারুকের রুমে প্রবেশ করলে অক্সিজেন শূন্যতায় ফারুক মৃত্যুবরণ করে। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ভিডিও কলে হাসান আমাদেরকে সবকিছু দেখিয়েছে। ফারুকের মরদেহটি এখন পুলিশের হেফাজতে রয়েছে। ওমর ফারুক বাংলাদেশি টাকায় সে ১ লক্ষ ৪০ হাজার টাকা বেতন পেত। আগামী মাস থেকে বেতন আরও ৪০ হাজার টাকা বৃদ্ধি পাওয়ার কথা আমাদেরকে জানিয়েছিল সে। বাড়িতে একটি বিল্ডিংয়ের কাজ শুরু করেছিল। কাজ শেষ হলে সে ছুটি নিয়ে বাড়িতে এসে বিয়ে করার পরিকল্পনা ছিল তার। সে খুব মা ভক্ত ছিল, প্রতিদিন দুই তিনবার ভিডিও কলে মায়ের সাথে কথা বলতো। তার মৃত্যু সংবাদ শুনে মা পাগলের মতো আচরণ করছে, মাকে কিছুই খাওয়াতে পারছি না। আমাদের সকলের ছোট ও অতি আদরের ভাই ফারুক। তাকে ঘিরে আমাদের সকল স্বপ্ন শেষ হয়ে গেল। শেষ বারের মত তার মুখখানি দেখতে মরদেহ ফিরে পেতে চাই। আমার ভাইয়ের মরদেহ অতিদ্রুত বাংলাদেশে আনার সু ব্যবস্থা করার জন্য সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করছি।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ