ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা আক্তারুল ইসলাম
ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা আক্তারুল ইসলাম
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাণীশংকৈল উপজেলার সর্বস্তরের জনগণসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এবং আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আক্তারুল ইসলাম আকতার। শুভেচ্ছা বার্তায় যুবদল নেতা আক্তারুল ইসলাম আকতার বলেন,ঈদুল আজহা আমাদের ত্যাগের মহিমা শেখায়। হিংসা-বিদ্বেষ ও ভেদাভেদ ভুলে গিয়ে সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার এক অনন্য সুযোগ এনে দেয় এই উৎসব। পবিত্র ঈদুল আজহার আনন্দ প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক, সবার জীবন হয়ে উঠুক সুন্দর ও সমৃদ্ধময়।
তিনি আরও বলেন,আমি সবসময় রাণীশংকৈল উপজেলার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আপনাদের দোয়া, সমর্থন ও ভালোবাসা প্রত্যাশা করছি। নির্বাচিত হলে তরুণ সমাজকে সাথে নিয়ে রাণীশংকৈলকে একটি আধুনিক, বৈষম্যহীন ও মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স