ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন বড়ইয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আবুল বাসার হাওলাদার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২৬ ১৯:০৩:৪২
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন বড়ইয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আবুল বাসার হাওলাদার পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন বড়ইয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আবুল বাসার হাওলাদার
মাসুদ সিকদারঃ
 
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বড়ইয়া ইউনিয়নবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বড়ইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী, মেগা ইন্টারন্যাশনাল এয়ার সার্ভিসের স্বত্বাধিকারী আবুল বাসার হাওলাদার।
 
তিনি আব্দুর রাজ্জাক মন্টুর পুত্র এবং উত্তর উওমপুর কাসেম হাওলাদার বাড়ির সন্তান। দীর্ঘদিন ধরে তিনি ব্যবসার পাশাপাশি সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে স্থানীয় মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।
 
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা দেয় পবিত্র ঈদুল আযহা। এই পবিত্র উৎসব আমাদের পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করুক—এই কামনা করি।”
 
তিনি আরও বলেন, “বড়ইয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের ভালোবাসা ও সমর্থন আমাকে সবসময় অনুপ্রাণিত করে। আমি সবসময় চেষ্টা করেছি মানুষের পাশে থাকতে, তাদের সুখ-দুঃখে অংশীদার হতে। আগামীতেও সেই দায়িত্ব ও অঙ্গীকার নিয়ে ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করে যেতে চাই।”
 
আবুল বাশার হাওলাদার বলেন, “আমি একটি আধুনিক, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও জনবান্ধব বড়ইয়া ইউনিয়ন গড়ার স্বপ্ন দেখি। বিশেষ করে তরুণ সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে শিক্ষা, সচেতনতা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি অত্যন্ত জরুরি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুন্দর ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ে তুলতে পারবো বলে আমি বিশ্বাস করি।”
 
তিনি ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হোক আমাদের ঈদের অন্যতম শিক্ষা। ঈদের আনন্দ ভাগাভাগির মধ্য দিয়েই প্রকৃত শান্তি ও মানবতার প্রকাশ ঘটে।”
 
সবশেষে তিনি বড়ইয়া ইউনিয়নসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ