ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে প্রাথমিক শিক্ষা পদকের উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছে আল মামুন খান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২২ ১৬:২৯:৪৩
কাউখালীতে প্রাথমিক শিক্ষা পদকের উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছে আল মামুন খান কাউখালীতে প্রাথমিক শিক্ষা পদকের উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছে আল মামুন খান
 
 কাউখালী প্রতিনিধি 
 
পিরোজপুরের কাউখালীতে ২০২৬ সালের প্রাথমিক শিক্ষা পদকের উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) হিসেবে নির্বাচিত হয়েছেন উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের ৪৯ নং উত্তর হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আল মামুন খান। উপজেলা বাছাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান, সৃজনশীলতা, শিক্ষার মানোন্নয়ন এবং সহশিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে এ শ্রেষ্ঠত্ব প্রদান করা হয়।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে নিরলস কাজ, শিক্ষার্থীদের পাঠদানে আধুনিক ও সৃজনশীল পদ্ধতির প্রয়োগ, সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে এ পদকের জন্য নির্বাচিত করা হয়েছে।
এ বিষয়ে কাউখালী উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম বলেন, “মোঃ আল মামুন খান একজন দক্ষ, সৃজনশীল ও পরিশ্রমী প্রধান শিক্ষক। তিনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। তার এই অর্জন অন্য শিক্ষকদেরও অনুপ্রাণিত করবে বলে আমরা আশা করি।”
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, “শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করা হয়েছে। তিনি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন ও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ভবিষ্যতেও তিনি এ ধারা অব্যাহত রাখবেন বলে আশা করছি।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ