ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৮ ১২:২৭:২৩
সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের কিছু সংখ্যক নেতাকর্মীর আকস্মিক ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার (১৭ মে) রাতে উপজেলার প্রধান প্রধান সড়কে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে নিষিদ্ধ লীগের নেতাকর্মীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সরাইল থানার প্রধান ফটকে অবস্থান নিয়ে নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে।

এর আগে একই দিন সকালে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা শেখ মো. মুন্নার নেতৃত্বে কিছু সংখ্যক নেতাকর্মী উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি ঝটিকা মিছিল বের করে শাহবাজপুর ব্রিজের নিকট গিয়ে মিছিল শেষ করে।

এ ব্যাপারে সরাইল থানার ওসি মো. মনজুর কাদের ভূইয়া বলেন, বিষয়টি আগে থেকে আমাদের জানা ছিল না। মিছিলের খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে পুলিশ কাজ শুরু করেছে। ঘটনায় জড়িতদের শনাক্তে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ