ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রামুতে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ দুর্বৃত্ত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৮ ১২:০৫:০২
রামুতে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ দুর্বৃত্ত গ্রেপ্তার রামুতে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ দুর্বৃত্ত গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধিঃ
কক্সবাজারের রামুতে থানা পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ও দেশীয় তৈরি একনলা বন্দুকসহ একজন মাদক ব্যবসায়ী ও কুখ্যাত সন্ত্রাসী মো. সেলিমকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি একাধিক মামলার আসামি এবং ডাকাত-ছিনতাই চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছেন পুলিশ।

 
জানা যায়, রোববার দিবাগত রাতে রামু থানার ওসি মনিরুল ইসলাম ভুইঁয়ার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে রামু থানাধীন জোয়ারিয়ানালা ইউনিয়নের চা-বাগান এলাকা থেকে মাদক ব্যবসায়ী ও কুখ্যাত সন্ত্রাসী মো. সেলিম (২৮)কে আটক করা হয়। পরে তার হেফাজত হতে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি দেশি তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়।


গ্রেপ্তারকৃত ডজন খানেক মামলার আসামি মো. সেলিম (২৮) ফতেখাঁরকুল ইউনিয়নের মধ্যম মেরুংলোয়া এলাকার নুরুল হকের ছেলে। বর্তমানে খুনিয়াপালং ইউনিয়নের পাইনবাগান এলাকায় থাকেন বলে জানা যায়।

তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া।


নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ