ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৭ ১৬:০০:২৯
বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ
নিজস্ব প্রতিনিধিঃ
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মেডামবাড়ী সীমান্ত এলাকা থেকে চোরাই পথে আসা ৩৭০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) সদস্যরা এসব মদ জব্দ করে।

চোরাই পথে আনা ভারতীয় বিভিন্ন প্রকার ৩৭০ বোতল মদের বাজার মূল্য ৫ লাখ ৫৫ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, চোরাকারবারিরা ভারতীয় মদ পাচারের সময় বিজিবি তাদের ধাওয়া করে। পরে তারা মদের বোতল রেখে পালিয়ে যায়।

এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আলম বায়েজিদ জানান, সীমান্তে মাদক, চোরাচালানী মালামাল ও অবৈধ অনুপ্রবেশ বন্ধে বিজিবি কঠোর নীতি অনুসরণ করছে ।

 

 

এমই

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ