গলাচিপায় অগ্নিকান্ডে বসত ঘর ভষ্মিভূত
গলাচিপায় অগ্নিকান্ডে বসত ঘর ভষ্মিভূত
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
গলাচিপায় রিক্সাচালক চান মিয়া মোল্লার বসত ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে তার ঘরটি সম্পূর্ণ ভষ্মিভূত হয়ে গেছে। গলাচিপা ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্হেল পৌঁছানোর আগেই ওই ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে বলে স্হানীয়রা জানায়। বৈদ্যুতিক শর্ট সাকিটের মাধ্যমে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার আমখোলা ইউনিয়নের চারআনি বাউরিয়া গ্রামের বৌ বাজারে।
এলাকাবাসী জানায়, উপজেলার আমখোলা ইউনিয়নের চারআনি বাউরিয়া গ্রামের বৌবাজারে চানমিয়া অন্যের জমিতে ঘর তুলে বসবাস করতেন। বৃহস্পতিবার রাতে চানমিয়ার পরিবারের লোকজন পাশের বাড়িতে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে যায়। চান মিয়া প্রতিদিনের মতো রিক্সা নিয়ে বাইরে ছিলেন। রাত সাড়ে নয়টার দিকে হঠাৎ আগুন জ্বলতে দেখে লোকজন ডাকচিৎকার দিয়ে আগুন নেভাতে আসেন। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার আগেই চানমিয়ার ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে তার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স