ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১২ ১৪:৪২:০৭
বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত
নিজস্ব প্রতিবেদক
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ফেনীর হাফিজিয়া এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে।
 
 
নিহতরা হলেন, ফেনী ডায়াবেটিস হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক নুরুল আলম এবং তার ছেলে নুর হাসনাত নিরব।

 
জানা যায়, ফেনী ডায়াবেটিস হাসপাতাশে দায়িত্ব শেষ করে সোনাগাজী উপজেলার রাজাপুর গ্রামের নিজ বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। হাফিজিয়া এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলে একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।


মহিপাল হাইওয়ে থানার ওসি মো. আসাদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাস চালক পালিয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি প্রদক্ষেপ প্রক্রিয়াধীন। দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি থানা হেফাজতে নেওয়া হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ