রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ
রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর সীমান্তবর্তী এলাকায় পৃথক দুই অভিযানে ৯৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)|
শুক্রবার দিবাগত রাত সোয়া ১১টায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এ অভিযান পরিচালনা করে|
শনিবার বিকালে ১ বিবিজি সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়|
বিজিবি জানায়, শুক্রবার রাতে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে বাংলাদেশে অভ্যান্তরে প্রবেশকালে মাদক কারবারীদের ধাওয়া দেয় খানপুর বিওপির টহল দল| এ সময় একটি বস্তা ফেলে পালিয়ে যায় মাদক কারবারীরা| পরে বস্তার ভেতর থেকে ৫৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়|\
একই রাত সোয়া ১২টায় ইউসুফপুর বিওপির একটি আভিযানিক দল চারঘাট থানার মুক্তারপুর এলাকার একটি কলাবাগানে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ৪৫ বোতল ভারতীয় মদ জব্দ করে|
বিজিবি জানিয়েছে, জব্দকৃত মদ কাটাখালী ও চারঘাট থানায় জমা দেওয়া হয়েছে|#
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স