ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬ , ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে বকেয়া বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ


আপডেট সময় : ২০২৬-০৫-০২ ১৬:৩৪:৫০
চট্টগ্রামে বকেয়া বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ চট্টগ্রামে বকেয়া বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও সিঅ্যান্ডবি মোড়ে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে সড়ক অবরোধ করেছেন আজিম গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা। শনিবার বেলা ১১টা থেকে এ অবরোধ চলছে ৩টা ৪৮ মিনিট পর্যন্ত।

স্থানীয়রা জানান, শ্রমিকদের অবরোধের কারণে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। শতশত যাত্রীবাহী ও মালবাহী যানবাহন আটকে পড়েছে। বিশেষ করে রাঙামাটির কাপ্তাই, রাউজান, হাটহাজারী, রাঙ্গুনিয়া, বোয়ালখালী, মোহরা এলাকার যাত্রীরা আটকা পড়ে।

জানা যায়, ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা শ্রমিকদের বুঝিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন।

শ্রকিদের অভিযোগ, গত বছরের আগস্ট-সেপ্টেম্বর মাসের ওভারটাইম পরিশোধ করা হয়নি। প্রতিমাসে বেতন দিতে দেরি করছে আজিম গ্রুপ। ঈদুল আজহার আগে বোনাস ও মে মাসের হাফ বেতন দিতে হবে বলে দাবি তাদের।

এ বিষয়ে জেলা শিল্প পুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, প্রতিষ্ঠানটির কোন বকেয়া বেতন নেই। তারা নিয়মিত বেতন পরিশোধ করে আসছে অর্ডার না থাকা স্বত্বেও। এরপরও শ্রমিকদের একটি অংশ তাদেরকে রাস্তায় নামিয়ে আনে। আমরা তদন্ত করে দেখছি ঘটনাটি কি। তবে কিছু ওভারটাইম বকেয়া ছিল যা পরিশোধ করার অঙ্গিকার করেছিল মালিক পক্ষ। কিন্তু তার আগেরই শ্রমিকরা রাস্তায় নেমে আন্দোলন করছে।

 

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ