ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর আত্মহত্যা


আপডেট সময় : ২০২৬-০৫-০২ ১৫:৩৮:৫৯
স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর আত্মহত্যা স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরের শাহরাস্তিতে প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক নারী। শুক্রবার বিকেলে শাহরাস্তি উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের দেবকরা মধ্য বাজার এলাকায় ঘটনা ঘটে।

নিহতের পরিবার জানায়, প্রায় ৫ বছর আগে দৈয়ারা বেপারী বাড়ির সালমা আক্তারের (২৩) সাথে উপজেলার প্রসন্নপুর ছোয়ানী এলকার সৌদী প্রবাসী মো. রিয়াদ হোসেনের (২৬) সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়।

বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রবাসী স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় অভিমানে স্বামীকে ভিডিও কলে রেখে সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

শাহরাস্তি মডেল থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছনে । এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান জানান, তদন্ত সাপেক্ষে পরবর্তীতে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ