ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলা


আপডেট সময় : ২০২৬-০৫-০২ ০১:৫০:৪৫
ফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলা ফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলা

মো. হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে

দিনাজপুরের ফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলা। উপজেলা অডিটরিয়ামে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত তিনদিনব্যাপী এই বইমেলায় শিশু-কিশোর থেকে শুরু করে নানা বয়সী পাঠকদের ভিড় দেখা গেছে
গত মঙ্গলবার শুরু হওয়া এই ভ্রাম্যমান বইমেলা বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত চলবে। প্রথমবারের মতো উপজেলা পর্যায়ে এমন আয়োজন হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় বইপ্রেমীরা। মেলায় স্থান পেয়েছে গল্পউপন্যাসবিজ্ঞানইতিহাসশিশুতোষসহ বিভিন্ন ধরনের বই। দর্শনার্থীরা বই দেখছেনপড়ছেন এবং পছন্দের বই কিনে নিচ্ছেন

বই ক্রেতা ও দর্শানার্থীরা বলেন, আমাদের শহরে বইমেলা হওয়ায় আমরা পছন্দের বই দেখতেপড়তে  কিনতে পারছি। আমরা চাই প্রতিবছরই যেন এমন আয়োজন হয়।

বিশ্ব সাহিত্য কেন্দ্রের ইউনিট ইনচার্জঅমিত চক্রবর্তী বলেন, আমরা সারাদেশের বিভিন্ন ইউনিটে ভাগ হয়ে ভ্রাম্যমান বইমেলার আয়োজন করছি। উপজেলা পর্যায়ে বইপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করছি। আমাদের কাছে সব ধরনের বই রয়েছেতাই সব শ্রেণি-পেশার মানুষ বই পড়ছেন  কিনছেন। দিনাজপুরের ফুলবাড়ীতে এবারই প্রথম আমরা এই বইমেলার আয়োজন করেছি।

বইপাঠের অভ্যাস গড়ে তুলতে এবং নতুন প্রজন্মকে বইমুখী করতে  ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ