ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব পেলেন আব্দুর রহমান বাবুল

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-০২ ০১:১৯:০০
​গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব পেলেন আব্দুর রহমান বাবুল ​গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব পেলেন আব্দুর রহমান বাবুল




গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুর রহমান বাবুলকে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

২৯ এপ্রিল ২০২৬ তারিখ বুধবার ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক একেএম এনায়েত উল্লাহ কালাম ও যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।



বিজ্ঞাপ্তিতে উল্লেখ করা হয় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকার কারণে ময়মনসিংহ উত্তর জেলাধীন গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হক কে বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত হাফেজ আজিজুল হকের স্থলে গৌরীপুর উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ আব্দুর রহমান বাবুলকে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

বুধবার রাতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক এ.কে.এম এনায়েত উল্লাহ কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, হাফেজ আজিজুল হকের মালিকানাধীন মেসার্স সোয়াদ ফিলিং স্টেশনের ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েবের ঘটনায় তিনি অভিযুক্ত। এ ঘটনায় গত ৮ এপ্রিল ২০২৬ তারিখে বিএনপির সিনিয়র যগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে হাফেজ আজিজুল হককে বহিষ্কার করা হয়।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ