কাউখালীতে বক্স কালভার্ট নির্মাণ কাজের উদ্বোধন
কাউখালীতে বক্স কালভার্ট নির্মাণ কাজের উদ্বোধন
কাউখালী প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে একটি বক্স কালভার্ট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১ মে) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর এমপি।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে গ্রামীণ অবকাঠামো ১৫ মিটার পর্যন্ত সেতু/কালভার্ট নির্মাণ (২য় সংশোধিত)” প্রকল্পের আওতায় উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কারিকর খালে ১১.৫ মিটার বক্স কালভার্ট নির্মাণ করা হয়েছে ।
প্রকল্পটির চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৪০ লাখ ৯১ হাজার ৫০৮ টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজটি বাস্তবায়ন করছে মেসার্স জিহাদ এন্টারপ্রাইজ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, কাউখালী থানার ওসি মোঃ ইয়াকুব হোসাইন, উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন অফিসার মোঃ মফিজুর রহমান,উপজেলা বিএনপির সভাপতি এসএম আহসান কবির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত তালুকদার, রফিকুল ইসলাম রফিক সহ কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এই কালভার্ট নির্মাণের ফলে স্থানীয় জনগণের যাতায়াত ব্যবস্থা সহজ হবে এবং এলাকার সার্বিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স