দিনাজপুরে র্যাব-১৩ এর অভিযানে ৫৮১ বোতল ফেন্সিডিল সমজাতীয় মাদকদ্রব্য এবং ২৫ বোতল বিদেশী মদ জব্দসহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার
দিনাজপুরে র্যাব-১৩ এর অভিযানে ৫৮১ বোতল ফেন্সিডিল সমজাতীয় মাদকদ্রব্য এবং ২৫ বোতল বিদেশী মদ জব্দসহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক :
দিনাজপুরে র্যাব-১৩ এর অভিযানে ৫৮১ বোতল ফেন্সিডিল সমজাতীয় মাদকদ্রব্য এবং ২৫ বোতল বিদেশী মদ জব্দসহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার
'বাংলাদেশ আমার অহংকার'-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। মাদকমুক্ত সমাজ গড়তে র্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
র্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ইং ২৯/০৪/২০২৬ বিকাল ৫:০০ ঘটিকায় র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্প এর একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ০৯ নং খানপুর ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের অন্তর্গত খানপুর জাগির পাড়া সাকিনস্থ পলাতক আসামি রায়হান কবির @ বাবু (৩৫), পিতা- মোঃ আশরাফ আলী এর বসতবাড়ীর পূর্ব পার্শ্বে পরিত্যক্ত লাকড়ী ঘরের ভিতরে অভিযান পরিচালনা করে ৫৮১ বোতল ফেন্সিডিল সমজাতীয় অবৈধ মাদকদ্রব্য (৩৬২ বোতল এস্কাফ ও ২১৯ বোতল আরসি কাফ+) এবং ২৫ বোতল বিদেশী মদ জব্দসহ মাদক ব্যবসায়ী ০১। মোঃ জুয়েল বাবু (২৫), পিতা- মৃত আবু তাহানুর, সাং- খানপুর জাগির পাড়া, থানা- কোতয়ালী, জেলা- দিনাজপুর'কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক ধৃত আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স