জুলাই সনদ নিয়ে সরকার গণবিরোধীতায় লিপ্ত হয়েছে-মোহাম্মদ সেলিম উদ্দিন
জুলাই সনদ নিয়ে সরকার গণবিরোধীতায় লিপ্ত হয়েছে-মোহাম্মদ সেলিম উদ্দিন
নিজস্ব প্রতিবেদক
জামায়াত ন্যায়-ইনসাফের ভিত্তিতে দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে দীর্ঘ পরিসরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে এবং সে লক্ষ্যে সব সময়ই আপসহীন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি আজ ২৯ এপ্রিল বুধবার রাজধানীর বাড্ডায় ডিআইটি প্রজেক্ট রোডস্থ ‘শাদী মহল’ অডিটরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের বাড্ডা দক্ষিণ থানা আয়োজিত আজ ২৯ এপ্রিল ২০২৬, বুধবার এক ‘ইউনিট দায়িত্বশীল সমাবেশ’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। থানা আমীর মাসউদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি জনাব নাজিম উদ্দিন মোল্লা। উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ।
সেলিম উদ্দিন বলেন, জামায়াত কোন গতানুগতিক রাজনৈতিক দলের নাম নয় এবং একটি গণমুখী, আদর্শবাদী ও গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন। আমরা গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে দেশকে ন্যায়-ইনসাফের ভিত্তিতে কল্যাণ রাষ্ট্রে পরিণত করে ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সকল শ্রেণির অধিকার প্রতিষ্ঠা ও নিরাপত্তা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, স্বাধীনতার পর যোগ্য, প্রতিশ্রুতিশীল, দেশপ্রেমী ও তাকওয়াবান নেতৃত্বের অভাবে জনগণ প্রত্যাশা ও আকাক্সক্ষা অনুযায়ী স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি।
তাই তারা প্রচলিত ও গতানুগতিক রাজনীতির ওপর বীতশ্রদ্ধ হয়ে আগামী দিনে জামায়াতকেই রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাচ্ছে। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে জনগণ জামায়াতের পক্ষেই রায় দিয়েছে। কিন্তু সে গণরায় ছিনিয়ে নিয়ে আমাদেরকে প্রাপ্য ক্ষমতা থেকে বঞ্চিত করা হয়েছে। তারা দেশে আর ফ্যাসিবাদী অপশাসন-দুঃশাসন দেখতে চায় না। তিনি দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সকলকে ময়দানে আপসহীন থাকার আহ্বান জানান।
তিনি বলেন, দেশের মানুষ একটা পরিবর্তনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আর ঢাকা নগরীর মানুষ নিজেদের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতের দিকে তাকিয়ে আছে। বিএনপি জোট সরকার জনজীবনে মৌলিক সমস্যা সমাধানে চরমভাবে ব্যর্থ হয়েছে। তারা জ¦ালানী সঙ্কট নিয়ে জনগণকে রীতিমত ধোকা দিচ্ছে।
সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত জ¦ালানী মজুদের কথা বলা হলেও দীর্ঘ লাইন ধরেও মানুষ তেল পাচ্ছে না। তিনি জুলাই সনদ সম্পর্কে বলেন, জুলাই সনদের পক্ষে জনগণ ব্যাপকভাবে গণরায় প্রদান করেছে। কিন্তু সরকার জনগণের মতামতের শ্রদ্ধা না দেখিয়ে রীতিমত গণবিরোধীতায় লিপ্ত হয়েছে। যা ক্ষমতাসীনদের কোন সুস্থ্য চিন্তা নয় বরং চরম ফ্যাসিবাদী ও স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ। তিনি সরকারকে ফ্যাসিবাদের পদাংক অনুসরণ না করে গণমানুষের প্রত্যাশার আলোকে রাষ্ট্র সংস্কারে জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়নের আহ্বান জানান। অন্যথায় জনগণের কাছে জবাবদিহীতা থেকে সরকার রেহাই পাবে না।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স