বুড়িচংয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতে ইসলামীর সহায়তা প্রদান
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতে ইসলামীর সহায়তা প্রদান
মোঃ তাজুল ইসলাম।।
বুড়িচং পৌরসভার ৮নং ওয়ার্ডের মডেল পাড়ায় সিএনজি চালক মোঃশরিফুল ইসলামের বাড়িতে এ অগ্নিকান্ড ঘটে। ধারনা করা হয় বিদ্যুৎ সর্টসার্কিট থেকে এ ঘটনা ঘটে।
জামায়াতে ইসলামী জেলা ও উপজেলার নেতৃবৃন্দ পরিদর্শন ও নিত্যপ্রয়োজনীয় চাল,ডাল,তেল,পেয়াজ,আলু,লবণ, কাপড়, থ্রি পিচ,বালিশ,কম্বল প্রদান করা হয়।
এ সময় উপস্হিত ছিলেন জেলা জামায়াতের ব্যবসায়িক ফেডারেশনের সভাপতি অধ্যাপক আব্দুল আউয়াল,সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃসাইফুল আলম,উপজেলা আমীর অধ্যাপক অহিদুর রহমান, উপজেলা সহকারী সেক্রেটারি মোঃ কবির হোসাইন,বুড়িচং পৌর আমীর মোঃ তাজুল ইসলাম,উপজেলা বায়তুলমাল সেক্রেটারি মোঃ আবুল কাশেম,অফিস সেক্রেটারি মোঃফয়েজ আহমেদ,শ্রমিক কল্যাণ উপজেলা সেক্রেটারি মোঃ জয়নাল আবেদীন,শরিফুল ইসলাম,আসাদ উজ জামান প্রমুখ।
নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা ও পাশে থাকার আশ্বাস দেন।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স