চুনারুঘাটে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
চুনারুঘাটে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বজ্রপাতে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার ৪ নম্বর পাইকপাড়া ইউনিয়নের আবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী মোহাম্মদ রবিন মিয়া (১৮) চান্দপুর তাহের শামছুরনাহার উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ঝোড়ো হাওয়া, বৃষ্টি ও বজ্রপাত চলাকালীন সময়ে রবিন মিয়া পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে অগ্রণী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের দিকে রওনা দেয়। পথিমধ্যে বজ্রপাতের শিকার হয়ে সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী।
এদিকে আকস্মিক এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স