ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আলহাজ্ব আব্দুল হাফিজ সমসু মিয়ার মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৮ ১৯:৪৪:৫৭
আলহাজ্ব আব্দুল হাফিজ সমসু মিয়ার মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক আলহাজ্ব আব্দুল হাফিজ সমসু মিয়ার মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
নিজস্ব প্রতিবেদক সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জকিগঞ্জ বিএনপির সাবেক আহ্বায়ক, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুল হাফিজ সমসু মিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী। শোকবার্তায় মিফতাহ্ সিদ্দিকী বলেন, আলহাজ্ব আব্দুল হাফিজ সমসু মিয়া ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও জনদরদী নেতা। তিনি আজীবন দল ও সমাজের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর অবদান জকিগঞ্জসহ সমগ্র সিলেটবাসী শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাঁর মতো অভিভাবকসুলভ নেতৃত্বের শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করেন।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ