ফরিদপুরের সদর থানার চাঞ্চল্যকর তিনজন’কে কুপিয়ে হত্যার প্রধান আসামি আকাশ মোল্লা (২৮)’কে যৌথ অভিযানে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব-১০
ফরিদপুরের সদর থানার চাঞ্চল্যকর তিনজন’কে কুপিয়ে হত্যার প্রধান আসামি আকাশ মোল্লা (২৮)’কে যৌথ অভিযানে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব-১০।*
নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের সদর থানার চাঞ্চল্যকর তিনজন’কে কুপিয়ে হত্যার প্রধান আসামি আকাশ মোল্লা (২৮)’কে যৌথ অভিযানে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব-১০।*
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে অদ্যবধি হত্যা মামলার আসামি, অবৈধ মাদক কারবারী, অস্ত্রধারী সন্ত্রাসী, অপহরণকারী, ছিনতাইকারী, চাঁদাবাজ ও প্রতারকচক্র গ্রেফতারে সদা তৎপর রয়েছে।
গত ২৭/০৪/২০২৬ তারিখ রাত আনুমানিক ২১:০০ ঘটিকার সময় ফরিদপুর সদর থানার আলীয়াবাদ এলাকায় এক নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় মা-মেয়েসহ মোট তিনজনকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নিহতরা হলেন আমেনা বেগম (৮০), রাহেলা বেগম (৫০) এবং কাবুল চৌধুরী (৩০)। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সংবাদ পেয়ে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মৃতদেহ উদ্ধার করে। একই ঘটনায় গুরুতর আহত আরও একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় ফরিদপুর কোতয়ালী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
। এরই ধারাবাহিকতায় ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ এবং র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল জড়িত আসামিদের দ্রুত গ্রেফতারের লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুর জেলার সদর থানাধীন আলীয়াবাদ এলাকায় যৌথ আভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে হত্যা কান্ডের সাথে জড়িত প্রধান আসামি আকাশ মোল্লা (২৮), পিতা- হারুন মোল্লা, সাং- আলীয়াবাদ, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করা হয়।
। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১০ এ ধরনের নৃশংস ও অমানবিক অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে র্যাব সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স