ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাব-১৩ এর অভিযানে রংপুরের পরশুরাম থানার চাঞ্চল্যকর মাদ্রাসার শিশু ছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি মাদ্রাসার পরিচ্ছন্নতাকর্মী গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৬ ১৯:০২:০৫
র‌্যাব-১৩ এর অভিযানে রংপুরের পরশুরাম থানার চাঞ্চল্যকর মাদ্রাসার শিশু ছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি মাদ্রাসার পরিচ্ছন্নতাকর্মী গ্রেফতার। র‌্যাব-১৩ এর অভিযানে রংপুরের পরশুরাম থানার চাঞ্চল্যকর মাদ্রাসার শিশু ছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি মাদ্রাসার পরিচ্ছন্নতাকর্মী গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক​


র‌্যাব-১৩ এর অভিযানে রংপুরের পরশুরাম থানার চাঞ্চল্যকর মাদ্রাসার শিশু ছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি মাদ্রাসার পরিচ্ছন্নতাকর্মী গ্রেফতার।
 
 'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারন করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে। 
 
বাদীর এজাহার থেকে জানা যায় যে, ভিকটিম রংপুর মহানগরীর পরশুরাম থানাধীন খটখটিয়া তারবিয়াতুল আদফাল একাডেমী ফোরকানিয়া মাদ্রাসার ২য় শ্রেণীর নিয়মিত একজন ছাত্রী। ধৃত আসামি মোঃ আব্দুল মান্নান (৫৭) উক্ত মাদ্রাসার পরিচ্ছন্নতাকর্মী। যার সুবাদে ইং ১৮-০৪-২০২৬ তারিখ সকাল ০৮.০০ ঘটিকায় ভিকটিম মাদ্রাসায় গেলে ধৃত আসামি ভিকটিমকে ক্লাস রুমে একা পেয়ে জোরপূর্বক   ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে রংপুর মহানগরীর পরশুরাম থানার একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-১০, তারিখ-২৪/০৪/২০২৬ খ্রিঃ, নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধন অধ্যাদেশ, ২০২৫) এর ৯(১) ধারা।
 
ঘটনার পর থেকেই গ্রেফতার এড়াতে আসামি চতুরতার সাথে আত্মগোপনে ছিলো। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামি গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।

সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সিপিএসসি, রংপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ইং ২৫/০৪/২০২৬ তারিখ রাত ০৯.৩০ ঘটিকায় রংপুর জেলার তারাগঞ্জ থানাধীন ০২ নং ইউনিয়ন এর ০১ নং ওয়ার্ডস্থ তারাগঞ্জ চৌপথী বাজারস্থ পল্লী চিকিৎসক মোঃ জব্বুর আলী সরকার এর দোকান এর সামনে অভিযান পরিচালনা করে আসামি মোঃ আব্দুল মান্নান (৫৭), পিতা- মৃত খান মাহমুদ, সাং- খটখটিয়া মধ্যপাড়া, থানা- পরশুরাম, আরপিএমপি, রংপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়। 
 
 পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি ধর্ষণ, অপহরণ, হত্যাসহ সকল অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ