ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হিজবুল্লাহ যোদ্ধাকে আটকের দাবি ইসরাইলের


আপডেট সময় : ২০২৬-০৪-২৩ ১৫:২১:৪০
হিজবুল্লাহ যোদ্ধাকে আটকের দাবি ইসরাইলের হিজবুল্লাহ যোদ্ধাকে আটকের দাবি ইসরাইলের
নিজস্ব প্রতিবেদক
ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্সের এক যোদ্ধাকে আটক করা হয়েছে। দক্ষিণ লেবানন থেকে তাকে আটক করা হয় বলে জানায় ইসরাইল।

 
আইডিএফের দাবি, আটক হিজবুল্লাহ যোদ্ধা ইসরাইলের সামরিক বাহিনীর বিরুদ্ধে হামলা চালানোর পরিকল্পনা করছিলেন। তাকে শনাক্ত করার কিছুক্ষণ পরেই তিনি আত্মসমর্পণ করেন এবং তাকে আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদের জন্য তাকে ইসরাইলের একটি সামরিক গোয়েন্দা ইউনিটে হস্তান্তর করা হয়েছে।


আলজাজিরা ইসরাইলের এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

এদিকে ইসরাইলের হামলায় দক্ষিণ লেবাননে এক সাংবাদিকসহ পাঁচজন নিহত হয়েছেন।
লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) এ তথ্য জানিয়েছে। বুধবার এনএনএ জানায়, ইসরাইলের প্রথম হামলায় দক্ষিণ লেবাননের আত-তিরি গ্রামে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং বাড়ির ভেতরে থাকা দুজন নিহত হন।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ