ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে তারুণ্যের উৎসব ও নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২২ ১৯:২৬:৩৬
কাউখালীতে তারুণ্যের উৎসব ও নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউখালীতে তারুণ্যের উৎসব ও নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
 
কাউখালী প্রতিনিধি:
 
পিরোজপুরের কাউখালী  উপজেলা প্রশাসনের আয়োজনে “তারুণ্যের উৎসব” ও “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে  প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
 
 
 
বুধবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আসাদুজ্জামান। এসময় বক্তব্য রাখেন, কাউখালী থানার ওসি মোঃ ইয়াকুব হোসাইন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার, উপজেলা যুব উন্নয়ন অফিসার সৈয়দ আজমল হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুম মিয়া,উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার রিয়াজুল হক, শিক্ষক নেতা শামসুর রহমান মিজান, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিশিষ্ট ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম রফিক প্রমুখ।সভায় বীর মুক্তিযোদ্ধা বৃন্দ সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ক্রীড়া সংগঠক, যুব প্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 
সভায় আসন্ন তারুণ্যের উৎসবকে ঘিরে বিভিন্ন সাংস্কৃতিক, ক্রীড়া ও সৃজনশীল প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির আওতায় শিশু-কিশোরদের খেলাধুলায় সম্পৃক্ত করার পরিকল্পনা তুলে ধরা হয়।

 
বক্তারা বলেন, এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমুক্ত রাখতে সহায়ক ভূমিকা রাখবে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠানগুলো আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় কাউখালীতে একটি প্রাণবন্ত ও সফল তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হবে।
 
সভা শেষে বিভিন্ন দায়িত্ব বণ্টন করা হয় এবং দ্রুত সময়ের মধ্যে কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
 

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ