ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইজিবাইকে গলায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২১ ১৮:২০:০৭
ইজিবাইকে গলায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু ইজিবাইকে গলায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় জেসমিন আক্তার রিতু (১৮) নামে এক আলিম পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সকালে উপজেলার পাকশী ইউনিয়নের রুপপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিতু উপজেলার মুলাডুলি ইউনিয়নের সরাইকান্দি গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে এবং দাশুড়িয়া মদিনাতুল উলুম আলিম মাদ্রাসার আলিম পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা এবং নিহতের চাচা সাইদুল ইসলাম জানান, রিতু তার এক বান্ধবীকে সঙ্গে নিয়ে ইজিবাইকে করে যাচ্ছিলেন। পথে রূপপুর মোড় এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় ইজিবাইকের চাকার সঙ্গে তার ওড়না পেঁচিয়ে যায়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মাথা ও কানে গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই তার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে বলে জানা গেছে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ