ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে নিহত ২৩

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২০ ১০:৫০:৫২
ভারতে বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে নিহত ২৩ ভারতে বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে নিহত ২৩
নিজস্ব প্রতিবেদক
ভারতের তামিলনাড়ুতে বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ছয়জন। তামিলনাড়ুর বিরুধুনগর জেলার ভি. মুথুলিঙ্গাপুরমে রোববার একটি বাজি কারখানায় বিস্ফোরণে হতাহতের এ ঘটনা ঘটে।

বিস্ফোরণে ছয়জন গুরুতর আহত হয়েছেন। জরুরি চিকিৎসার জন্য তাদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কারখানার ভেতরে শ্রমিকরা দাহ্য রাসায়নিক পদার্থ স্থানান্তর করার সময় এই ঘটনাটি ঘটে। ঘটনার সময় কারখানায় শতাধিক শ্রমিক কাজ করছিলেন।
শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তায় বাড়ল তেলের দাম

বিস্ফোরণের প্রভাব ছিল অত্যন্ত মারাত্মক, এতে অন্তত তিনটি ঘর ধ্বংসস্তূপে পরিণত হয়। সেইসঙ্গে কাছাকাছি থাকা বেশ কয়েকটি ভবন ধূলিসাৎ হয়ে যায়।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে কর্মকর্তারা আশঙ্কা করছেন।

ভারতের বাজি কারখানা ও দোকানগুলোতে প্রায়ই বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ