ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজে টোল দিয়ে জাহাজ চলাচলের সুযোগ বন্ধ করল ইরান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৯ ১৪:১৮:৫৮
হরমুজে টোল দিয়ে জাহাজ চলাচলের সুযোগ বন্ধ করল ইরান হরমুজে টোল দিয়ে জাহাজ চলাচলের সুযোগ বন্ধ করল ইরান
নিজস্ব প্রতিবেদক
ইরানের বন্দরগুলোর ওপর থেকে যুক্তরাষ্ট্র অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ বন্ধ’ থাকবে বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এরআগে নিরাপদে জাহাজ চলাচলের জন্য যে বিশেষ পথ চালু করা হয়েছিল, তাও এখন থেকে বন্ধ থাকবে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, আগে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এবং মাশুল প্রদানের মাধ্যমে জাহাজগুলোকে প্রণালিটি অতিক্রম করার যে অনুমতি দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে।

আইআরজিসি নৌবাহিনী সতর্ক করে দিয়েছে যে, এই অবরোধ লঙ্ঘনকারী যেকোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে। তেহরান যুক্তরাষ্ট্রের এই অবরোধকে দুই দেশের মধ্যে হওয়া যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচনা করে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ