ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় সিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ে এমপি জসিম উদ্দিনকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৮ ০০:২১:৫৭
ব্রাহ্মণপাড়ায় সিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ে এমপি জসিম উদ্দিনকে সংবর্ধনা ব্রাহ্মণপাড়ায় সিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ে এমপি জসিম উদ্দিনকে সংবর্ধনা
মোঃ অপু খান চৌধুরী।।
 
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী মো. জসিম উদ্দিনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এ সংবর্ধনা দেয়া হয়।
 
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নবম শ্রেণির শিক্ষার্থী মোঃ হাসান। এরপর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুল হক ভূঁইয়া স্বাগত বক্তব্য প্রদান করেন।
 
সংসদ সদস্য বিদ্যালয়ে পৌঁছালে শিক্ষার্থীরা ফুল ছিটিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাজী মো. জসিম উদ্দিন বলেন, শিক্ষার মানোন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং এ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
 
তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়নের আশ্বাস দিয়ে বলেন, সুযোগ পেলে সিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়সহ বাগড়া মাধ্যমিক বিদ্যালয় ও সিদলাই নাজনীন হাই স্কুলে নতুন ভবন নির্মাণ করা হবে।
 
মাদক ও জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, তার নির্বাচনী এলাকায় কোনোভাবেই মাদক ব্যবসা সহ্য করা হবে না এবং এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। পাশাপাশি দলমত নির্বিশেষে এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
 
বিদ্যালয়ের সাবেক সভাপতি লায়ন মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান এবং ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেন।
 
এ সময় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সংবর্ধনা অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ