ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্পিকারের কোনো ক্ষমতা নেই, সম্মান আছে: মেজর হাফিজ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৭ ২০:৪৯:৪৩
স্পিকারের কোনো ক্ষমতা নেই, সম্মান আছে: মেজর হাফিজ স্পিকারের কোনো ক্ষমতা নেই, সম্মান আছে: মেজর হাফিজ
নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, মূলত স্পিকারের কোনো ক্ষমতা নেই- সম্মান আছে। আপনারা আমাকে নির্বাচিত করে সেই সম্মানের জায়গা করে দিয়েছেন। আমি স্পিকার হই আর যাই হই, আমি আপনাদের সংসদ সদস্য।

শুক্রবার বিকেলে তজুমদ্দিনের গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেজর হাফিজ বলেন, আমরা কখনও আস্থার সংকটে ভুগি নেই। কোনো প্রপাগান্ডায় কান না দিয়ে আপনারা আমাকে ভোট দিয়েছেন এবং সেই সম্মান আমি পেয়েছি। মাফিয়া গোষ্ঠীরা বলেছিল আমি নাকি মনোনয়নই পাবো না। এদেশের মানুষ মাফিয়া সরকারকে বিদায় করে বাংলাদেশের রাজনীতির পথ সুগম করেছে।

স্পিকার আরও বলেন, মাফিয়া সরকার এদেশে গুম, খুনের রাজনীতি কায়েম করেছিল, আমরা এই ধরনের বাংলাদেশ চাই না। আমি পানিসম্পদ মন্ত্রী থাকাকালে সর্ব প্রথম তজুমদ্দিন শহর রক্ষা বাঁধ প্রকল্পে সিমেন্টের ব্লক দিয়েছি। আমরা লুটপাট, দখল করি নেই। ঢাকা শহরে আমার কোনো বাড়ি নেই, আমার বাবার ফ্ল্যাটে থাকি।

নেতাকর্মীদের উদ্দেশে মেজর হাফিজ আরও বলেন, আওয়ামী লীগ সীমাহীন লুটপাট করেছে। আমরা কোনো অপকর্ম করবো না, না হলে মানুষ আমাদের তাদের মতো ভাববে, সুতরাং মাফিয়া গোষ্ঠীর মতো হবেন না।

সংবর্ধনার আগে উপজেলা প্রশাসনের সাথে মত বিনিময় করেন মেজর হাফিজ। তিনি এসময় স্বাস্থ্যবিভাগসহ অন্যান্য দফতরের জনবল সংকট দূর করবেন বলে সবাইকে আশ্বস্ত করেন।

গণসংবর্ধনা অনুষ্ঠানে ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় এবং গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- তজুমদ্দিন উপজেলার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা।

এ সময় সকলের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন স্পিকার মেজর হাফিজ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ