ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​মাধবপুর যুবলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৭ ১৫:৩৩:১৬
​মাধবপুর যুবলীগ নেতা গ্রেফতার ​মাধবপুর যুবলীগ নেতা গ্রেফতার

অজিত দাস, মাধবপুর উপজেলা প্রতিনিধি 

হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. শাহাব উদ্দিনকে দুটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তা করা হয়। 

শাহাব উদ্দিন দীর্ঘদিন ধরে রাজধানীর রমনা থানার মামলা নং ২২২/২৫ এবং মাধবপুরের বৈষম্যবিরোধী মামলা নং ৩১/২৫–এর এজাহারভুক্ত পলাতক আসামি।

পুলিশ সূত্রে জানা যায়, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, অস্ত্র মজুদ এবং ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে উক্ত দুটি মামলায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তার হওয়া শাহাব উদ্দিন উপজেলার জগদীশপুর ইউনিয়নের দক্ষিণ বেজুড়া গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে।

মাধবপুর থানার এসআই মো. ইকরামুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার রাতে দক্ষিণ বেজুড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, রাষ্ট্রদ্রোহীতার অভিযোগসহ দুটি মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ