ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্কে স্কুলে বন্দুক হামলায় নিহত ৯

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৬ ১১:৪২:৩৯
তুরস্কে স্কুলে বন্দুক হামলায় নিহত ৯ তুরস্কে স্কুলে বন্দুক হামলায় নিহত ৯
নিজস্ব প্রতিবেদক
তুরস্কের একটি স্কুলে বন্দুক হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছে । আহত হয়েছে আরো ১৩ জন। এদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মধ্যে আটজন ছাত্র ও একজন শিক্ষক। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা চিফচি জানিয়েছেন, দক্ষিণ তুরস্কের কাহরামানমারাস প্রদেশে একটি মাধ্যমিক বিদ্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।

 
কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় ১৪ বছর বয়সি এক হামলাকারীও নিহত হয়েছে।

কাহরামানমারাসের গভর্নর মুকেরেম উনলুয়ের বলেন, ‘অষ্টম শ্রেণির এক ছাত্র তার ব্যাগে পাঁচটি অস্ত্র ও সাতটি ম্যাগাজিন নিয়ে আসে। আমরা মনে করি এগুলো তার সাবেক পুলিশ কর্মকর্তা বাবার। সে দুটি শ্রেণিকক্ষে ঢুকে নির্বিচারে গুলি চালায়।’

দেশের দক্ষিণাঞ্চলেরই আরেকটি উচ্চ বিদ্যালয়ে সাবেক এক ছাত্রের গুলিবর্ষণের ঘটনায় ১৬ জন আহত হওয়ার এক দিন পর এ ঘটনাটি ঘটল। এরপর ওই ছাত্র আত্মহত্যা করে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ