ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​কালাইয়ে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৫ ২৩:০১:২৭
​কালাইয়ে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক ​কালাইয়ে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক

জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল কালাই উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্যসহ এক যুবককে আটক করেছে। আজ ১৫ এপ্রিল বিকেলে উপজেলার পুনট ইউনিয়নের পাঁচগ্রাম এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

​আটককৃত ব্যক্তির নাম মো. দেলোয়ার হোসেন (৩১)। সে কালাই উপজেলার পাঁচগ্রাম বেলতলী পাড়ার মো. মান্নানের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ টিম পাঁচগ্রাম বেলতলী পাড়া এলাকায় অবস্থান নেয়। এসময় দেলোয়ারের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে চ্যালেঞ্জ করে ডিবি সদস্যরা। পরে তার দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫০০ পিস নেশাজাতীয় টাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনাকারী ডিবি কর্মকর্তা জানান, আটককৃত দেলোয়ার এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। সে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নিষিদ্ধ ওষুধের এই ব্যবসা চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে কালাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

​জয়পুরহাট জেলা ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, জেলার মাদকের মূল উৎপাটন করতে এই ধরণের ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ