বরিশালের বাবুগঞ্জে তেল, এলপি গ্যাস ও অবৈধ মজুদ ০৩ টি প্রতিষ্ঠানকে জরিমানা
বরিশালের বাবুগঞ্জে তেল, এলপি গ্যাস ও অবৈধ মজুদ ০৩ টি প্রতিষ্ঠানকে জরিমানা
কেএম সোহেব জুয়েল:
১৫ এপ্রিল বুধবার বেলা ৩ টায় বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার দুটি এলাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), বরিশাল জেলা'র গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে ০৩ টি প্রতিষ্ঠানকে মোট ৮৫,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
বাবুগঞ্জ উপজেলাধীন দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া এলাকায় অবৈধভাবে ২৩০০ লিটার জ্বালানি তেল মজুদ করে বেশি দামে বিক্রির অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ডিলার মো: মনির সরদার কে পেট্রোলিয়াম আইন, ২০১৬ মোতাবেক ১০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
একই ইউনিয়নের নতুনহাট এলাকায় "এস এ কর্পোরেশন" নামক প্রতিষ্ঠানের গোডাউনে অবৈধভাবে গ্যাস ভর্তি ৩৫০/৪০০ টি এলপিজি সিলিন্ডার মজুদ এবং বেশি দামে বিক্রি করার অপরাধে স্থানীয় ডিলার মো: আসিফ ইকবালকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ও ৪৩ ধারা মোতাবেক ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও তার গোডাউনে ১১০০/১২০০ টি খালি এলপিজি সিলিন্ডার পাওয়া যায়।
বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের "এস এম ট্রেডার্স" নামক প্রতিষ্ঠানের গোডাউনে অবৈধভাবে ৩০০০ লিটার ভোজ্য তেল মজুদ করার অপরাধে স্থানীয় ডিলার এসএম মাহবুব আলম কে কৃষি বিপনন আইন, ২০১৮ এর ১৯ (১) (ক) মোতাবেক ২৫০০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও তাকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়।
গোয়েন্দা সদস্যরা দীর্ঘদিন ধরে উল্লিখিত ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে গোপন নজরদারি চালায়। অত:পর আজ উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে বিষয়টি বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করলে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে উল্লিখিত ঘটনার সত্যতা পান। পরবর্তীতে তিনি উল্লিখিত প্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন এবং প্রাথমিকভাবে সতর্ক করেন।
অভিযানে জেলা এনএসআই বরিশাল কার্যালয়ের কর্মকর্তা/কর্মচারী, উপজেলা প্রশাসন ও বাবুগঞ্জ ও বিমানবন্দর থানা পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।
গোয়েন্দা সদস্যরা এরুপ অসাধু ব্যবসায়ীদের এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতি গোপন নজরদারি অব্যাহত রাখছেন বলে জানিয়েছেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স