ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আলোচনার আগে তেহরানের কঠোর বার্তা: ‘ট্রিগারে আঙুল থাকবে’

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১১ ১৮:২৫:৩০
আলোচনার আগে তেহরানের কঠোর বার্তা: ‘ট্রিগারে আঙুল থাকবে’ আলোচনার আগে তেহরানের কঠোর বার্তা: ‘ট্রিগারে আঙুল থাকবে’
নিজস্ব প্রতিবেদক
যুদ্ধ বন্ধের আলোচনায় ইসলামাবাদে প্রতিনিধি পাঠালেও কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছে ইরান। সংলাপে অংশ নিলেও তেহরানের আঙুল ট্রিগারেই থাকবে বলে জানিয়েছেন দেশটির এক সরকারি মুখপাত্র। খবর আলজাজিরার।

ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেন, পাকিস্তানে প্রতিনিধি দল পাঠানো তেহরানের আলোচনায় আগ্রহের প্রমাণ। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, তাদের আঙুল ট্রিগারেই থাকবে।

ইরানের মেহর বার্তা সংস্থার বরাতে তিনি বলেন, আমরা সংলাপে বিশ্বাস করি এবং আমরা যুক্তিসঙ্গত। কিন্তু আমরা যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করি না।

তিনি আরো বলেন, ইরান তার সার্বভৌম অধিকার নিয়ে কোনো আপস করবে না এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে এই আলোচনায় অংশ নিচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই মন্তব্যে একদিকে যেমন আলোচনার প্রতি আগ্রহ প্রকাশ পেয়েছে, অন্যদিকে তেহরানের শক্ত অবস্থান ও অবিশ্বাসও স্পষ্ট হয়েছে, যা ইসলামাবাদের আলোচনাকে আরও জটিল করে তুলতে পারে।


নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ