ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা


আপডেট সময় : ২০২৬-০৪-০৪ ১১:৪২:৩০
ইরানে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা ইরানে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা

 

ইরানের হামলায় ভূপাতিত হওয়া যুদ্ধবিমানের নিখোঁজ ক্রুকে উদ্ধারের লক্ষ্যে দেশটিতে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স-এর সদস্যরা। স্থানীয় সময় শুক্রবার রাতে তারা ইরানে প্রবেশ করে বলে জানিয়েছে দ্য টেলিগ্রাফ।

এর আগে শুক্রবার সকালে ইরান ভূপাতিত করে যুক্তরাষ্ট্র-এর একটি এফ-১৫ যুদ্ধবিমান। এতে থাকা দুই ক্রুর মধ্যে একজনকে ঝুঁকিপূর্ণ অভিযানে উদ্ধার করা সম্ভব হলেও অপরজন এখনো নিখোঁজ রয়েছেন।

উদ্ধার অভিযানের সময় মার্কিন বাহিনীর একটি হেলিকপ্টারকে লক্ষ্য করে গুলি চালায় ইরানি পুলিশ। এতে হেলিকপ্টারটির লেজের অংশে আগুন ধরে যায়, যদিও সেটি পরে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়।

এদিকে নিখোঁজ মার্কিন ক্রুকে ধরতে ইরানি মিলিশিয়ারা পাল্টা অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা দিয়ে বলা হয়েছে, নিখোঁজ মার্কিন পাইলটকে জীবিত বা মৃত অবস্থায় আটক করতে পারলে ৬০ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে।

একই দিনে ইরান আরও একটি এ-১০ যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে জানা গেছে। এটি হরমুজ প্রণালি সংলগ্ন পারস্য উপসাগরে বিধ্বস্ত হয়।


নিউজটি আপডেট করেছেন : mahmud502832@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ