ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারের বদলি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-৩০ ১৭:০৮:৩৩
ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারের বদলি ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারের বদলি


নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বদলি করা হয়েছে। 

 

সোমবার (৩০ মার্চ) ঢাকা মেট্রপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) (সদর দপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে এই তথ‍্য জানানো হয়।

বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন- ট্রাফিকের দারুস সালাম জোনের এসি আরিফুর ইসলাম রনিকে উত্তরা বিভাগের উত্তরা জোন, ট্রাফিকের মিরপুর জোনের এসি মো. শরীফ উল আলমকে ট্রাফিকের দারুসসালাম জোনে বদলি করা হয়েছে।

এছাড়া ডিএমপি সদরদপ্তরের এসি মো. সেলিম রেজাকে ট্রাফিকের মিরপুর জোনে বদলি করা হয়েছে। 


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ