ঢাকা , মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ , ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রাম সদর হাসপাতালে হঠাৎ পরিদর্শনে গিয়ে দেখলেন অব্যবস্থাপনা, ক্ষুব্ধ কুড়িগ্রাম-২ এমপি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-২৪ ১৪:১৭:২০
কুড়িগ্রাম সদর হাসপাতালে হঠাৎ পরিদর্শনে গিয়ে দেখলেন অব্যবস্থাপনা, ক্ষুব্ধ কুড়িগ্রাম-২ এমপি কুড়িগ্রাম সদর হাসপাতালে হঠাৎ পরিদর্শনে গিয়ে দেখলেন অব্যবস্থাপনা, ক্ষুব্ধ কুড়িগ্রাম-২ এমপি
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
কুড়িগ্রামের প্রধান চিকিৎসাসেবা কেন্দ্র ‘কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল’-এ চরম অব্যবস্থাপনা, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্রের দৌরাত্ম্যে সাধারণ রোগীরা চরম ভোগান্তিতে পড়ছেন।
 
সোমবার (২৩ মার্চ) আকস্মিক পরিদর্শনে গিয়ে এমন চিত্র দেখে ক্ষোভ প্রকাশ করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিকুর রহমান মুজাহিদ।
 
পরিদর্শনকালে তিনি দেখেন, হাসপাতালের জরুরি বিভাগে কোনো চিকিৎসক উপস্থিত নেই। ফলে গুরুতর অসুস্থ রোগীরা চিকিৎসা না পেয়ে দীর্ঘ সময় অপেক্ষা করছেন। এতে দূর-দূরান্ত থেকে আসা রোগীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। এছাড়া হাসপাতালজুড়ে সক্রিয় দালালচক্র রোগীদের বিভ্রান্ত করে বাইরের ক্লিনিকে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
 
হাসপাতালের পরিবেশেও দেখা গেছে অব্যবস্থাপনার চিত্র। পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের সংকট এবং সেবার নিম্নমান পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে।
 
চিকিৎসা নিতে আসা মোঃ আমিনুল ইসলাম (৫০), মোঃ নজির হোসেন (৬০), মোঃ আব্দুল জলিলসহ (৫৫) অনেকেই বলেন, হাসপাতালের দীর্ঘদিনের অনিয়ম দূর করতে হবে এবং সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।
 
ড. মোঃ আতিকুর রহমান মুজাহিদ বলেন, জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত হাসপাতালে এমন অব্যবস্থাপনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। চিকিৎসকদের দায়িত্বহীনতা এবং দালালদের দৌরাত্ম্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
 
তিনি দ্রুত সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন এবং হাসপাতালের সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ