'স্বজনকে' জেলা পরিষদের প্রশাসক হিসেবে দেখার অপেক্ষায় ঠাকুরগাঁওবাসী
'স্বজনকে' জেলা পরিষদের প্রশাসক হিসেবে দেখার অপেক্ষায় ঠাকুরগাঁওবাসী
মোঃ আকতারুল ইসলাম আক্তার নিজস্ব প্রতিনিধি:
দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁও। কৃষিই জেলার মানুষের প্রধান অবলম্বন। মাঠে হাড়ভাংগা পরিশ্রমে ফসল ফলিয়ে জুগান খাদ্য৷ রোদ আর বৃষ্টিতে পরিশ্রম করে কেটে যায় সারাবেলা। তবে প্রচুর অর্থ সহযোগিতা নয় বরং নেতাদের কাছে খুঁজে আন্তরিকতা৷ দেশব্যাপী জেলা পরিষদের প্রশাসক নিয়ে চলছে নানা গুঞ্জন। এমন খবরে জেলা পরিষদের প্রশাসকের আসনে স্বজনকে বেছে নিচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জেলার সাধারন মানুষের প্রত্যাশা—সৎ, দক্ষ ও জনবান্ধব একজন ব্যক্তিত্বকে ঠাকুরগাঁও জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হোক। তাদের মতে, দীর্ঘদিন রাজনীতি, সামাজিক ও ক্রীড়া কর্মকাণ্ডে সম্পৃক্ত এমন একজন নেতৃত্বই জেলার উন্নয়ন ও মানুষের আস্থার প্রতীক হতে পারেন। আর তার সব গুণে গুণান্বিত নূর-এ শাহাদাৎ স্বজন৷
জানা যায়, নুর এ শাহাদাৎ স্বজন ১৯৮৪ সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। ছাত্রজীবন থেকেই তিনি সংগঠনের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় কখনো অন্যায় ও দুর্নীতির সঙ্গে আপোষ করেননি বলে দাবি সহযোদ্ধাদের৷ বিতর্কের বাইরে জাতীয়তাবাদ দলের জেলার বিভিন্ন দায়িত্ব পালন করছেন। পাশাপাশি নানা সামাজিক ও মানবিক উদ্যোগেও সক্রিয় ভূমিকা রাখছেন। সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক, সহজ-সরল জীবনযাপন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের কারণে তিনি অনেকের কাছেই ‘সর্বজনের স্বজন’ হিসেবে পরিচিত হয়ে উঠেছেন।
স্কুল শিক্ষক আব্দুস সাত্তার বলেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও স্বচ্ছ ভাবমূর্তির কারণে তিনি জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালনে যথেষ্ট যোগ্য।এমন একজন গ্রহণযোগ্য ও জনবান্ধব ব্যক্তিত্ব দায়িত্ব পেলে জেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে ইতিবাচক ভূমিকা রাখবে।
অবসরপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন,তিনি এমন একজন মানুষ যার সাথে অনিয়ম বা দূর্নীতির কোন যোগসূত্র নেই৷ অনেকে ক্ষমতার পালাবদলে আঙুল ফুলে কলাগাছ হয়েছেন। তিনি তার নীতিতে অটল থেকেছেন৷ জেলা পরিষদের এই দায়িত্ব পেলে সাধারণ মানুষ উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি৷
জেলার মানুষের প্রত্যাশা সবকিছুর ঊর্ধ্বে একজন সৎ, দক্ষ ও জননন্দিত ব্যক্তিত্বকেই জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেবে সরকার৷ যিনি সত্যিকার অর্থেই মানুষের কল্যাণে কাজ করবেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স