ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​চারঘাটে বিপুল পরিমাণ ট্যাপেনটাডল ট্যাবলেট ও মদ জব্দ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৭ ১৯:২০:০২
​চারঘাটে বিপুল পরিমাণ ট্যাপেনটাডল ট্যাবলেট ও মদ জব্দ ​চারঘাটে বিপুল পরিমাণ ট্যাপেনটাডল ট্যাবলেট ও মদ জব্দ
মাসুদ রানা রাব্বানী রাজশাহী-


রাজশাহীর চারঘাট সীমান্ত এলাকায় পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট ও মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

সোমবার (১৬ মার্চ) বিকেল ও রাতে এসব মাদক জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার বিকালে বিজিবি-১, সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবি জানায়, সোমবার বিকালে সাড়ে ৩টায় ইউসুফপুর বিওপি’র একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে চারঘাট থানাধীন টাংগন নদীর ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৮০০পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করা হয়।

একই দিনে রাত সাড়ে ৯টায় চারঘাট বিকল্প বিওপি’র আরেকটি দল চন্দন শহর নদীর পাড়ের একটি আমবাগানে অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় মদ এবং ১০০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করা করা হয়।

মঙ্গলবার জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ