লংগদুতে অসচ্ছল পরিবারের পাশে বিজিবি, মেয়ের বিয়েতে আর্থিক সহায়তা
লংগদুতে অসচ্ছল পরিবারের পাশে বিজিবি, মেয়ের বিয়েতে আর্থিক সহায়তা
বিপ্লব ইসলাম,
লংগদু (রাংগামাটি)
মানবিক দায়িত্ববোধ থেকে অসচ্ছল এক পরিবারের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রাজনগর জোন (৩৭ বিজিবি) উদ্যোগে এক দরিদ্র পরিবারের মেয়ের বিয়েতে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
জানা যায়, রাজনগর জোনের অধীনস্থ পোকশাপাড়া বিজিবি ক্যাম্প এলাকার বাসিন্দা মো. আব্দুল আজিজ (পিতা: মৃত শবদর আলী) দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছিলেন। পরিবারের এই অসচ্ছলতার মধ্যেই মেয়ের বিয়ে আয়োজন করতে গিয়ে বিপাকে পড়েন তিনি। বিষয়টি জানতে পেরে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয় বিজিবি।
রাজনগর জোন সদরে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. শাহনেওয়াজ তাসকিন, পিএসসি ভুক্তভোগী পরিবারের হাতে অনুদানের অর্থ তুলে দেন। এ সময় জোনের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি বাহিনীটি নিয়মিতভাবে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে স্থানীয় অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো, চিকিৎসা সহায়তা প্রদান, শিক্ষা সহায়তা ও জরুরি সহায়তামূলক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়।
সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনুদানপ্রাপ্ত পরিবারটি। একই সঙ্গে স্থানীয় বাসিন্দারাও বিজিবির এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
স্থানীয়দের মতে, এ ধরনের মানবিক কার্যক্রম পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সাধারণ মানুষের মধ্যে বিজিবির প্রতি আস্থা আরও সুদৃঢ় করছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স