ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আমিরাতে ২ হাজার ক্ষেপণাস্ত্র-ড্রোন নিক্ষেপ ইরানের

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৭ ১৩:৩৯:৪৭
আমিরাতে ২ হাজার ক্ষেপণাস্ত্র-ড্রোন নিক্ষেপ ইরানের আমিরাতে ২ হাজার ক্ষেপণাস্ত্র-ড্রোন নিক্ষেপ ইরানের
নিজস্ব প্রতিবেদক
যুদ্ধ শুরুর পর থেকে ইরান সংযুক্ত আরব আমিরাতের দিকে প্রায় দুই হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। ইরান মূলত আমিরাতের পরিবহন ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

সোমবার দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলার ঘটনায় আগুন লাগার পর সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়। ড্রোন হামলায় ওই অঞ্চলটির অন্যতম বড় তেল সংরক্ষণ কেন্দ্র ফুজাইরাহ বন্দরেও আগুন লাগে।

আমিরাতের রাজধানী আবুধাবির উপকণ্ঠে একটি গাড়িতে রকেট হামলায় একজন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন বলে শহরটির মিডিয়া অফিস জানিয়েছে।

ইরান পাল্টা হামলা শুরু করার পর থেকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর একাধিকবার হামলার শিকার হয়েছে, যার ফলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে।

ফেব্রুয়ারির শেষ দিকে দুবাইয়ের একটি বিলাসবহুল হোটেলেও হামলা চালানো হয়। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ