ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুর সংগীত ডিগ্রি কলেজের বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৭ ০২:৩৬:০৮
দিনাজপুর সংগীত ডিগ্রি কলেজের বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিনাজপুর সংগীত ডিগ্রি কলেজের বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
 
 
 
খন্দকার সুদীপ্ত রহমান বিশেষ প্রতিনিধি: 
 
দিনাজপুর সংগীত ডিগ্রী কলেজের উদ্যোগে সংবর্ধনা, বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার  বিকেলে  কলেজ মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাসান মাহমুদ।
প্রধান অতিথি বক্তব্য রাখেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, হাবিপ্রবি'র প্রক্টর, জিয়া পরিষদ হাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক ও সংগীত কলেজ গভর্নিংবডির সভাপতি প্রফেসর ড. মোঃ নওশের ওয়ান। 
 
রমজানের তাৎপর্যের উপর আলোচনা করেন উথরাইল সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি মোঃ জাহেদ আলী সরকার।
 
অনুষ্ঠানে সংগীত ডিগ্রি কলেজ গভর্নিংবডির সদস্য এ্যাড. মাহবুবুর রহমান ভুট্টো, মোঃ আরিফুল ইসলাম, মোঃ মোজাফফর রহমান, পৌর বিএনপির সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়া, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক  ও জেলা বিএনপির সাবেক জুম্মা আহবায়ক। মোস্তফা কামাল মিলনসহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগীত কলেজের
 
শরীরচর্চা শিক্ষক মোঃ রফিকুল ইসলাম পাভেল ও দোয়া পরিচালনা পরিচালনা করেন সংগীত কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মােঃ ফজলুল করীম।  
অনুষ্ঠানে বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ