ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী, ফেনসিডিল ও মদ জব্দ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৬ ২৩:১৯:২৮
​রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী, ফেনসিডিল ও মদ জব্দ ​রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী, ফেনসিডিল ও মদ জব্দ
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী, ফেনসিডিল ও মদ জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)। তবে এসব ঘটনায় জড়িত চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।


সোমবার বিকালে বিজিবি-১, সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

বিজিবি জানায়, সোমবার (১৬ মার্চ) ভোর প্রায় ৪টার দিকে রাজশাহী নগরীর কাটাখালী থানার খয়ের বাগান এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় কিট ক্যাট চকলেট ৮ বক্স, পন্ডস ফেসওয়াশ (১০০ গ্রাম) ১০০ পিস, পন্ডস ফেসওয়াশ (৫০ গ্রাম) ৮০০ পিস, গার্নিয়ার ম্যান ফেসওয়াশ (৫০ গ্রাম) ১৫০ পিস, গার্নিয়ার ভিটামিন সি ফেসওয়াশ ২০০ পিস, ফিমিয়া শাওয়ার জেল (২৫০ গ্রাম) ১৫ পিস, ক্লাপজি স্কিন ক্রিম (৩০ গ্রাম) ১০০ পিস, ফিমিয়া সাবান ১৫০ পিস, গ্লো অ্যান্ড লাভলি ক্রিম ৭০ পিস, সাইন প্লাস শ্যাম্পু ৪৮০ পিস, ভিভেল শ্যাম্পু ৪০০ পিস, সানসিল্ক শ্যাম্পু ২২৪ পিস এবং কমান্ডো ইঁদুর মারা বিষ ১৪৯ পট জব্দ করা হয়। 

এর আগে রবিবার ১৫ মার্চ রাত সোয়া ৯টার দিকে চরমাজারদিয়া বিওপির টহল দল দামকুড়া থানার হাজির বাতান এলাকার একটি লিচুর বাগানে অভিযান চালিয়ে ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়।
একই রাত পৌনে ১টার দিকে চারঘাট বিওপির একটি আভিযানিক দল চারঘাট থানার থানাপাড়া আমবাগান এলাকায় অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

সোমবার জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়েছে।#

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ