ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​রাজশাহী নগরীতে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৬ ২৩:১৬:৩৫
​রাজশাহী নগরীতে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার ​রাজশাহী নগরীতে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী নগরীতে বিদেশি রিভলবার ও তাজা গুলি উদ্ধার করেছে র‌্যাব। 

রবিবার (১৫ মার্চ) দিনগত রাত সাড়ে ১২টায় শাহমখদুম থানার দক্ষিণ নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।

তিনি জানান, উদ্ধারকৃত রিভলবার ও গুলি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নগরীর শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে।#

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ