নাটোরের বড়াইগ্রামে মহাসড়কের কাদায় ঝরলো একজনের প্রাণ, আহত এক।
নাটোরের বড়াইগ্রামে মহাসড়কের কাদায় ঝরলো একজনের প্রাণ, আহত এক।
মোঃ রেজাউল করিম, রাজশাহী বিভাগীয় প্রধানঃ
নাটোরের বড়াইগ্রামে সড়ক দূর্ঘটনায় আকাশ (২৮) নামের মোটর সাইকেল আরহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে একজন। সোমবার সকাল সাড়ে নয়টার দিকে নাটোর-বনপাড়া মহাসড়কের বনলতা অটো ভাটার কিছু অদুরে এলাকায় এদূর্ঘটনা ঘটে। নিহত আকাশ উপজেলার চক নটাবাড়ীয়া গ্রামের দুলাল ব্যাপারীর ছেলে।
নিহতের পরিবার অভিযোগ করে বলেন, গভীর রাতে বনলতা অটো ইট ভাটায় অবৈধভাবে বিভিন্ন এলাকা থেকে মাটি আসে। এতে মহাসড়কে মাটির প্রলেপ পড়ে। গত রাতে বৃষ্টি হয়ে তা ব্যপক কাদার সৃষ্টি হয়, যা এখন মরনফাঁদ। সকালে মোটর সাইকেল যোগে আকাশ বনপাড়া বাজারে যাওয়ার পথে ওই কাদায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সাথে ধাক্কা লাগে।
পরে বনপাড়া বনপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষনা করেন। এঘটনায় নিহতের স্বজনরা ক্ষুব্ধ হয়ে বনলতা অটো ভাটার সামনে মহাসড়কে মাটি ফেলার প্রতিবাদে স্লোগান দিতে থাকে, এসময় ফ্যাক্টরির পরিচালকসহ অফিস স্টাফ তালা মেরে অফিস থেকে পালিয়ে যায় এবং প্রায় দুই ঘন্টা পরে স্থানীয় কিছু রাজনৈতিক ব্যক্তিদের সহায়তায় ভাটায় ফিরে আসে।
বনলতা অটো রি-ফ্যাক্ট্ররী’র পরিচালক কামরুল ইসলাম জানান, কিছু চাঁদাবাজ চাঁদা না পেয়ে হামলা করেছে, নগদ টাকা লুটপাট করেছে, ৪জন আহতের দাবি করেন তিনি। অন্যদিকে, নিহত আকাশের চাচা সাংবাদিক সুরুজ বলেন, বনলতা ভাটার অবৈধ মাটি পরিবহনের জন্য প্রতিবছর সড়ক দূর্ঘটনায় ক্ষতির শিকার হয় অনেক পরিবার। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। হামলার বিষয়ে তিনি বলেন, একটা প্রাণ ঝরে গেছে তাদের উদাসীনতার কারনে। নিহতের বন্ধুরা ক্ষুব্ধ হয়ে ভাটার সামনে গিয়ে স্লোগান দিয়েছে। ভাংচুর লুটপাটের কোন ঘটনা ঘটেনি। তারা নিজেদের দোষ ঢাকতে ভাংচুর লুটপাটের নাটক সাজিয়েছে।
ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি জানান, নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাস আটক করা হয়েছে। তিনি আরো বলেন, রাস্তার কাদা ও বালীর কারনে নিয়ন্ত্রণ হারিয়ে এই দূর্ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স