ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​‎চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ জি কে গউছ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৬ ২১:৫৮:৩৫
​‎চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ জি কে গউছ ​‎চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ জি কে গউছ

‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।


‎হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বুচিনালা খাল পুনঃখনন
কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

‎সোমবার (১৬ মার্চ) সকাল ১১টার দিকে অনুষ্ঠিত উদ্বোধনী
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মো. জি কে গউছ। 

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এস. এম. ফয়সল।
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। অনুষ্ঠান আয়োজন করেছিল হবিগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) যৌথভাবে। স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও এলাকাবাসীও এতে উপস্থিত ছিলেন।

‎বক্তারা জানান, বুচিনালা খাল পুনঃখননের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে। এতে কৃষি উৎপাদন বাড়বে এবং স্থানীয় কৃষকরা উপকৃত হবেন। পাশাপাশি দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যাও উল্লেখযোগ্যভাবে কমে আসার আশা প্রকাশ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ