ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যান্সারে মৃত্যু, ফল প্রকাশে আইনজীবী হলেন রাকিব

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৬ ২১:৩৭:০৬
ক্যান্সারে মৃত্যু, ফল প্রকাশে আইনজীবী হলেন রাকিব ক্যান্সারে মৃত্যু, ফল প্রকাশে আইনজীবী হলেন রাকিব
নিজস্ব প্রতিবেদক
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আইন ডিসিপ্লিনের ২০১৭–১৮ সেশনের শিক্ষার্থী রাকিব হাসান মৃত্যুর পর বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকায় উত্তীর্ণ হয়েছেন।

রোববার (১৫ মার্চ) বার কাউন্সিলের ভাইভা পরীক্ষার ফল প্রকাশিত হলে উত্তীর্ণদের তালিকায় তার নাম দেখা যায়। তবে এই অর্জনের খবর আর জানা হলো না তার।

দীর্ঘদিন ব্লাড ক্যান্সারে আক্রান্ত রাকিব ২২ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে ঢাকার আহছানিয়া মিশন ক্যানসার ও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সহপাঠীরা জানায়, গত বছরের ২৫ অক্টোবর বাংলাদেশ বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হলে তাতে উত্তীর্ণ হওয়ার বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন রাকিব। সে সময়ও তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পরবর্তী ধাপ হিসেবে ভাইভা পরীক্ষায় অংশ নেন তিনি। আইনজীবী হওয়ার প্রত্যাশা ছিল তার। তবে নির্মম পরিণতিতে ভাইভা দেওয়ার কিছুদিন পরই ক্যান্সারের কাছে হার মানেন এই শিক্ষার্থী।

রোববার ভাইভা পরীক্ষার ফল প্রকাশ হলে উত্তীর্ণদের তালিকায় স্থান পায় রাকিব হাসানের নাম। জীবনের লড়াইয়ে হেরে গেলেও আইনজীবী হওয়ার স্বপ্নপূরণের স্বীকৃতি রেখে গেলেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ