ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৬ ১৬:৩৮:১১
ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যাহত রয়েছে বলে জা‌নি‌য়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে বৈঠক শেষে সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তি‌নি।

প্রণয়‌ ভার্মা বলেন, ভিসা চালুর চেষ্টা অব্যাহত রয়েছে। ভিসা যখন চালু হবে, তখনই জানা যাবে।

চল‌তি মাসের শুরুর দি‌কে ভারতীয় হাইক‌মিশনার ব‌লেছি‌লেন, খুব শিগগিরই ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম স্বাভাবিক হবে।

প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার স‌ঙ্গে আলোচনার বিষ‌য়ে ভারতীয় হাইক‌মিশনার বলেন, ভারত বাংলাদেশের ক্রস বর্ডার পাওয়ার ও ক্রসবর্ডার এনার্জি কানেক্টিভিটি নি‌য়ে আলোচনা হয়েছে। কীভাবে এটাকে আরও শক্তিশালী করা যায়, তা নি‌য়ে আমরা আলোচনা করে‌ছি। আমরা চলমান প্রকল্প নিয়ে আলোচনা করেছি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ