ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন অ্যাডভোকেট শাহাদাত হোসেন
ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন অ্যাডভোকেট শাহাদাত হোসেন
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন। রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ দেওয়ার আদেশ দেওয়া হয়।
মন্ত্রণালয়ের উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত এক পত্রে দেশের ৬৪টি জেলা পরিষদের প্রশাসকদের নাম ঘোষণা করা হয়। এতে বলা হয়, জেলা পরিষদ (সংশোধনী) অধ্যাদেশ ২০২৪ এর ধারা ৩ দ্বারা জেলা পরিষদ আইন, ২০০০-এ সংযোজিত ধারা ৮২ক (১) অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ নিজ জেলার জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তারা এ দায়িত্ব পালন করবেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ১৫ মার্চ ১ চৈত্র তারিখে জারি করা ৪৬.০৪২.০৩৩.০৩.০০.১৪৭.১১.৪১১ নম্বর স্মারকের মাধ্যমে এ নিয়োগ আদেশ কার্যকর করা হয়েছে।
ঝালকাঠি জেলা বিএনপির শীর্ষ এই নেতা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দের বন্যা বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মা
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স